আগামিকাল রোববার (১১ জুলাই) সকালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
কে কতবার জিতেছে কোপার শিরোপা??
ইতোমধ্যে অপরাজিত দল হিসেবেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অপরদিকে বেশ দাপুটে প্রদর্শনী উপহার দিয়েই দক্ষিন আমেরিকার প্রাচীনতম এই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।
সর্বোচ্চ ১৫ আসরে ‘কোপা আমেরিকার’
ট্রফি ঘরে তুলেছে উরুগুয়ে। উরুগুয়ের চেয়ে একটি ট্রফি কম জয় করেছে আর্জেন্টিনা। আগামী রোববারের ফাইনালে যদি তারা ব্রাজিলকে হারাতে পারে তাহলে ১৫টি ট্রফি নিয়ে উরুগুয়ের সঙ্গে সর্বাধিক ট্রফি জয়ীদের তালিকায় জায়গা করে নিবে আলবিসেলেস্তারা।
ব্রাজিল ৫ বার কোপায় না খেলেও ৯ বার ট্রফি জয় করে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়া প্যারাগুয়ে ২টি, চিলি ২টি, পেরু ২টি, কলম্বিয়া ১টি ও বলিভিয়া ১টি ট্রফি তুলেছে নিজেদের ঘরে।
কোপার ইতিহাসে নতুন এক রোমাঞ্চ ছড়াচ্ছে রবিবারের এই ফাইনাল ম্যাচ। বিশ্বজুড়ে প্রবল উন্মাদনা। ফুটবল দুনিয়া ভাগ হয়ে গেছে দুই ভাগে। একদিকে ব্রাজিলের নেইমার অন্যদিকে আর্জেন্টিনার লিওনেল মেসি।
এবারের ফাইনালে কে হাসবে শেষ হাসি? কার ঘরে উঠবে কোপার শিরোপা?
উরুগুয়ের ৩৯ বছর বয়সী এস্তেবান ওস্তোজিচ ফাইনালে রেফারির গুরুদায়িত্ব পালন করবেন। কোপার চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি তালিকাভুক্ত হয়েছেন এস্তেবান। চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত তিনটি ম্যাচের দায়িত্ব পালন করেছেন তিনি।
অন্যদিকে, ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারিয়ে, আসরের ট্রফি ঘরে রেখে দেবে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার দেশগুলোর শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে এক ভার্চুয়াল সম্মেলনে আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে উদ্দেশ করে এ মন্তব্য করেছেন খোদ সেলেসাও প্রেসিডেন্ট বলসোনারো।
নেইমার -মেসির বন্ধুত্বকে দূরে সরিয়ে মেসিকে হারিয়ে প্রেসিডেন্টের কথার মান রাখতে চান, ব্রাজিলের পোস্টার বয় নেইমার। কাজটা কঠিন হবে মানলেও নেইমারের সঙ্গে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত দলের বাকিরাও।
নেইমার বলেন, মেসির সঙ্গে আমার বন্ধুত্বটা অনেকদিনের। শুধু খেলার মাঠ নয়, বাইরেও আমাদের সম্পর্ক খুব ভালো। কিন্তু এসব কোনো কিছুই ফাইনাল ম্যাচে সামনে আসবে না। সেদিন আমি তাকে হারিয়ে জয়োল্লাস করতে চাই। তবে কাজটা এতো সহজ হবে না, দলের সবাইকে, নিজের সেরাটা দিতে হবে।
এবারের কোপা আমেরিকার ফাইনাল ব্রাজিলই জিতবে আশা করি। প্রিয় দলের প্রতি রইলো শুভকামনা।
Perfectly written written content, Really enjoyed reading.
Trải nghiệm tại 188v com của mình nhìn chung khá ổn, đặc biệt là phần đăng ký tài khoản rất đơn giản. TONY07-08