1. admin@sbcnewsbangla.com : admin : Saimum Hossain Shaan
  2. ssshadheen71@gmail.com : Shadhein Shaan : Shadhein Shaan
অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে ২০২২ টি-২০ বিশ্বকাপ জিতবে - রিকি পন্টিং - SBC News Bangla | Bangla News
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে ২০২২ টি-২০ বিশ্বকাপ জিতবে – রিকি পন্টিং

  • আপডেট টাইম: বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৫২৪ বার

গেলো বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়ে যাওয়া টি- ২০ বিশ্বকাপে তাদের দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়েছিল অস্ট্রেলিয়া। ক্রিকেটের এই সংস্করণে প্রথমবারের মতো বৈশ্বিক ট্রফি জিতেছিল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এ বছর আরেকটি টি-২০ বিশ্বকাপ, এবার অস্ট্রেলিয়াই স্বাগতিক। সাবেক অসি অধিনায়ক রিকি পন্টিং বলছেন, এবারও শিরোপা জিততে পারে তাঁর সতীর্থরাই। ফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী কে হবে, নিজের সে অনুমানের কথাও জানিয়েছেন দুবারের বিশ্বকাপজয়ী সাবেক অসি অধিনায়ক।

বিশ্বকাপ আসরে টুর্নামেন্ট জেতার জন্য ভাগ্যের সহায়তা খুবই প্রয়োজন, পন্টিং দ্ব্যর্থ কন্ঠে স্বীকার করে নিয়েছেন সেটি। তবে এরপরও অস্ট্রেলিয়ার পক্ষেই বাজি ধরেছেন তিনি। আইসিসির দ্য রিভিউ অনুষ্ঠানেই তিনি বলেছেন, অস্ট্রেলিয়া (বর্তমান চ্যাম্পিয়নদের) ঘরের মাঠের কন্ডিশন আমাদের পক্ষে থাকবে। এ কারণেই গতবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতাটা অসাধারণ না হলেও বেশ মধুর ছিলো ’।

কেন মধুর, সেটিও ব্যাখ্যা করেছেন সাবেক অসি অধিনায়ক পন্টিং, ‘ব্যাপারটা হলো, আমার মতো অনেকেই ভেবেছিল—আইপিএলের পর সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে হয়তো তাদের জেতা অনেক কঠিন হবে। তবে তারা ঠিকই টুর্ণামেন্ট জেতার জন্য মরিয়া ছিলো।

২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনালে কে খেলবে, সেটিও জানিয়েছেন পন্টিং, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়া ও ভারত ফাইনালে শক্ত প্রতিদ্বন্দ্বীতা করবে। আমাকে বলতেই হচ্ছে, অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে টুর্ণামেন্টের শিরোপা জিতবে।’

টি–টোয়েন্টির সর্বশেষ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়া ও ভারত ছাড়া টি২০ বিশ্বকাপ ২০২২ এ-র আরো কিছু শক্ত প্রতিদ্বন্দ্বী দলের বিশ্লেষণও করেছেন পন্টিং। এ ক্ষেত্রে তিনি এগিয়ে রাখছেন ইংল্যান্ডকে, ‘আমার আসলেই মনে হয়, ইংল্যান্ডের সাদা বলের দলটা খুবই দুর্দান্ত। খাতা–কলমে সবচেয়ে বেশি ক্লাস ও ম্যাচজয়ী আছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডেই।’

গতবার অবশ্য ভারত বিদায় নিয়েছিল সুপার ১২ থেকেই। চিরপ্রতিন্দ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হারের ধাক্কাই মূলত ছিটকে দিয়েছিল তাদের। পাকিস্তান শেষ পর্যন্ত সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলো, যেখানে তাদের সঙ্গী ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।

ইংল্যান্ডেরও সম্ভাবনা দেখছেন পন্টিং। ছবি: এএফপি

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস পাকিস্তানের বিশ্বকাপ জয়ের দারুণ সম্ভাবনা দেখলেও পন্টিং ঠিক এ ব্যাপারে নিশ্চিত নন। তাঁর এমন মনোভাবের পেছনে মূল কারণ পাকিস্তানের ব্যাটিং–ই, ‘যদি বাবর (আজম) দুর্দান্ত এক টুর্নামেন্ট না কাটাতে পারে, তাহলে আমার মনে হয় না তারা জিতবে।’

রিকি পন্টিং মনে করেন ফাইনালে খেলবে ভারত। ছবি: এএফপি

এমনিতে বাবরের দারুণ প্রশংসাই করেছেন পন্টিং, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে খুব কাছ থেকে দেখেছি। তখনই বলেছিলাম, এ ছেলে অনেক দূর যাবে টেস্ট ব্যাটিংয়ের ক্ষেত্রে। আর গত কয়েক বছরে বাবর ব্যাটিংয়ে আরও অনেক বেশি উন্নতি করেছে।’

তবে দলের সমন্বয়ের দিক দিয়ে অস্ট্রেলিয়ায় পিছিয়ে পড়বে পাকিস্তান, পন্টিং মনে করেন- ‘তাদের উদ্বোধনী ব্যাটসম্যানরা গুরুত্বপূর্ণ (ভূমিকা রাখবে), নতুন বলের বোলাররাও। কিন্তু অস্ট্রেলিয়ায় স্পিনারদের ভূমিকা একটু কঠিন হবে, উইকেট তখন সহায়তা করবে না।’

তবে, পাকিস্তানের পাশাপাশি নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজেরও ফাইনাল খেলার সম্ভাবনা প্রবল বলে মনে করেন পন্টিং। এ বছরের ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের প্রথম পর্ব। সুপার টুয়েল্ভ শুরু হবে ২২ অক্টোবর। টি ২০ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © sbcnewsbangla.com
Theme Customized By BreakingNews