Ind Vs Pak Asia Cup Cricket 2022 : এশিয়া কাপে মুখোমুখি পাক-ভারত
আপডেট টাইম:
বুধবার, ৩ আগস্ট, ২০২২
২৫৬৭
বার
এশিয়া কাপ ২০২২; মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। ছবিঃ সংগৃহীত।
এশিয়া কাপে মুখোমুখি পাক-ভারত ; আগামী ২৭ আগস্ট দুবাইয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ২০২২ টুর্ণামেন্ট। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। এরই মধ্যে আসরের সময়সূচী ঘোষণা করা হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ক্রিকেট লড়াইয়ে নামবে ২৮ আগস্ট। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি অনুষ্ঠিত হবে। হাই ভোল্টেজ এই ক্রিকেট ম্যাচের অপেক্ষায় রয়েছেন লাখো ক্রিকেট ভক্ত।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ এক টুইট বার্তায় আসরের সূচি ঘোষণা করেছেন।
জয় শাহ টুইট বার্তায় লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। এশিয়ান আধিপত্যের লড়াই ২৭ আগস্ট শুরু হচ্ছে। ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল ম্যাচ। এশিয়া কাপের ১৫তম আসরটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতি হিসেবে কাজ করবে।’
এশিয়া কাপ ২০২২ টুর্নামেন্টটি মূলত শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। কিন্তু দেশটিতে অস্থিরতার কারণে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়। ফাইনাল ম্যাচ সহ ১৩টি ম্যাচের মধ্যে ১০ (দশ) টি ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলো শারজাহতে হবে।
ভারত, পাকিস্তান কোয়ালিফায়ার গ্রুপ ‘এ’-তে খেলবে। গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল আরও একটি ‘সুপার ৪’ রাউন্ডে খেলবে, যার অর্থ এখানে হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় রাউন্ডে ভারত-পাকিস্তানের খেলা। ১১ সেপ্টেম্বর ফাইনাল হওয়ার কথা রয়েছে। এশিয়া কাপে মুখোমুখি পাক-ভারত
শিরোপা ও মর্যাদার লড়াইয়ে ২০২২ সালের এশিয়া কাপের ফাইনাল জিতে, কোন দল কত টাকা নিয়ে দেশে ফিরবে সেই আলোচনার লড়াইও এখন তুঙ্গে রয়েছে।
২০১৮ এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে প্রাইজমানি খুব বেশি ছিল না। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই আসরে বাংলাদেশকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। ভারত শিরোপাজয়ী হিসেবে প্রাইজমানি পেয়েছিল ৬০ হাজার ডলার এবং রানার্সআপ হিসেবে বাংলাদেশ পেয়েছিল ৩০ হাজার ডলার।
৪ বছর পরের ২০২২ সালের এশিয়া কাপে প্রাইজমানি বেড়েছে তিন গুণের বেশি। এবার শ্রীলঙ্কা ও পাকিস্তানের সামনে রয়েছে বেশ বড় অঙ্ক হাতে তোলার হাতছানি।
গ্রুপ পর্ব ও সুপার ফোরে খেলা ৫ ম্যাচের ৪ টিতে জিতে শ্রীলঙ্কা ফাইনালে উঠেছে। আর পাকিস্তান জিতেছে ৫ ম্যাচের ৩ টিতে।
এবারের টি-টোয়েন্টি সংস্করণে চলা এশিয়া কাপে দুই ফাইনালিস্টের মোট প্রাইজমানি ৩ লাখ মার্কিন ডলার যা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা)। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা)। এবং রানার্সআপ দল পাবে ১ লাখ মার্কিন ডলার। এছাড়া এশিয়া কাপ শিরোপাজয়ী দল প্রাইজমানির পাশাপাশি আরো বিভিন্ন ধরনের বোনাসও পাবে।
Leave a Reply