1. admin@sbcnewsbangla.com : admin : Saimum Hossain Shaan
  2. ssshadheen71@gmail.com : Shadhein Shaan : Shadhein Shaan
বাস ভাড়া বাড়লো আবারো
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

বাস ভাড়া বাড়লো আবারো

  • আপডেট টাইম: শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৮৮৬ বার
বাস ভাড়া বাড়লো আবারো
আবারো বাস ভাড়া বাড়ালো বিআরটিএ। ছবিঃ সংগৃহীত।

বাস ভাড়া বাড়লো আবারো । দেশে জ্বালানি তেলের ব্যাপক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরে প্রতি কিলোমিটারে বাস ও মিনিবাসে ভাড়া ৩৫ পয়সা এবং দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ শনিবার (৬ আগস্ট) বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর কার্যালয়ে অংশীজনের সঙ্গে বাসভাড়া বাড়ানোর বিষয়ে পুনঃনির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

বাস ভাড়া বাড়লো আবারো
বনানীতে বিআরটিএ’র বৈঠক অনুষ্ঠিত। ছবিঃ সংগৃহীত।

উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। আরো উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহসহ অন্যান্য অংশীজনেরা। বাস ভাড়া বাড়লো আবারো

আজ বিকাল ৫টায় শুরু হওয়া বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। বৈঠক শেষে ব্রিফ করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী এবং বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, জ্বালানি তেলের ব্যাপক মূল্য বৃদ্ধির ফলে আমরা আজ বাসভাড়া পুনঃনির্ধারণী বৈঠক করেছি। পাশাপাশি আমদানি ব্যয় বাড়ার ফলে এবং বাসের বিভিন্ন সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণেও বাস মালিকদের কিছু দাবি ছিল।

বৈঠকে সবার আলোচনা পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, এখন থেকে মহানগর পর্যায়ে বাসে প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা, মিনিবাসে ২ টাকা ৪০ পয়সা ভাড়া হবে। দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া হবে ২ টাকা ২০ পয়সা।

মহানগর পর্যায়ে আগে ভাড়া ছিল প্রতি
কিলোমিটারে বাসে ২ টাকা ১৫ পয়সা, মিনিবাসে ২ টাকা ১০ পয়সা। দূরপাল্লার বাসে ভাড়া ছিলো প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা।

এছাড়া বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা পুণঃনির্ধারণ করা হয়েছে। বাস ভাড়া বাড়লো আবারো

বাস ভাড়া বাড়লো আবারো

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © sbcnewsbangla.com
Theme Customized By BreakingNews