1. admin@sbcnewsbangla.com : admin : Saimum Hossain Shaan
  2. ssshadheen71@gmail.com : Shadhein Shaan : Shadhein Shaan
মামলা দেয়ায় বাইকে আগুন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

মামলা দেয়ায় ক্ষোভে নিজের বাইকে আগুন

  • আপডেট টাইম: সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৯১৪ বার
মামলা দেয়ায় বাইকে আগুন
মামলা দেয়ায় ক্ষোভে নিজের বাইকে আগুন ধরিয়ে দেয় আসিফ আলী। ছবিঃ সংগৃহীত।

রাজশাহী মহানগরীর কোর্ট এলাকার হরগ্রাম বাজারে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট মামলা দেয়ায় বাইকে আগুন ধরিয়ে দেয় আসিফ আলী নামের এক যুবক। ক্ষোভে নিজ মোটরবাইকে আগুন ধরিয়ে দেন তিনি। কর্তব্যরত পুলিশ সার্জেন্ট চেকপোস্টে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে ঐ যুবক বাইকের কোন পেপারস দেখাতে পারেননি। এ সময় বাইকের কোন ডক্যুমেন্ট না দেখাতে পারায় মামলা দেয় সার্জেন্ট। মামলা দেওয়ায় ক্ষোভে নিজের মোটরবাইকে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন এই যুবক। বাইকে আগুন দেয়ার ঘটনায় আসিফ আলী (২৮) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ।

মামলা দেয়ায় বাইকে আগুন
চেকপোস্টে মামলা দেয়ায় তার বাইকে আগুন ধরিয়ে দেয় আসিফ। ছবি : সংগৃহীত

সোমবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক ০১:৩০’র দিকে এ ঘটনা ঘটে। আসিফ আলীর বাবার নাম আসাদ আলী। তিনি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সার্জেন্ট কাইয়ুম রহমান মামলা দিতে গেলে মোহাম্মদ আসিফ ক্ষোভে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। মামলা দেয়ায় বাইকে আগুন ধরিয়ে দেয় আসিফ আলী নামের এক যুবক।

মামলা দেয়ায় বাইকে আগুন
বাইকার আসিফ আলীর এপাচি ব্রান্ডের মোটরসাইকেলটি পুড়ে ছাই হওয়ার দৃশ্য। ছবিঃ ফেসবুক থেকে সংগৃহীত

রাজশাহী মহানগর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা বলেন, দুপুরের দিকে ওই যুবক মোটরসাইকেলের কোনো কাগজপত্র সাথে না নিয়ে ওই মোড়ে যায়। এ সময় সেই রুটে দায়িত্বপালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট কাইয়ুম রহমান। বাইকের কাগজ চাইলে ঐ যুবক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ট্রাফিকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই তিনি তার সাথে থাকা বাইকে আগুন ধরিয়ে দেন। পরে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজশাহী মহানগরী ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘সে তার নিজের বাইকে আগুন লাগাতেই পারে। তবে একাজ সে কী কারনে করেছে সেটি জানার জন্য জিজ্ঞাসাবাদ ও কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে।আর সে কারনেই তাকে ট্রাফিক অফিসে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মামলা দেয়ায় বাইকে আগুন

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

2 responses to “মামলা দেয়ায় ক্ষোভে নিজের বাইকে আগুন”

  1. xn88 says:

    xn88 mang đến giải pháp giải trí toàn diện, từ thể thao, casino đến các trò chơi xổ số với tỷ lệ ăn cực cao. TONY06-16

  2. xn88. says:

    Thông tin ở đây luôn hữu ích xn88. TONY07-20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © sbcnewsbangla.com
Theme Customized By BreakingNews