1. admin@sbcnewsbangla.com : admin : Saimum Hossain Shaan
  2. ssshadheen71@gmail.com : Shadhein Shaan : Shadhein Shaan
মাগুরায় মিললো অতিরিক্ত এসপির ঝুলন্ত মরদেহ ও কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ - SBC News Bangla | Bangla News
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

মাগুরায় মিললো অতিরিক্ত এসপির ঝুলন্ত মরদেহ ও কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৮৩৫ বার

মাগুরা জেলায় মিললো অতিরিক্ত এসপির ঝুলন্ত মৃতদেহ ও কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ
মাগুরায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার) খন্দকার লাবনী আক্তারের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত ও মাহমুদুল হাসান (২৩) নামে এক কনস্টেবলের মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল হাসান।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নানা বাড়ি থেকে অতিরিক্ত এসপি লাবনীর মরদেহ উদ্ধার হয়। তিনি ৩০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা।

বুধবার (২০ জুলাই) দিনগত রাত ১১টার দিকে মাহমুদুল হাসানের মরদেহ পাওয়া যায় মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদে। পুলিশের ধারণা, তিনি নিজের সরকারি অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। মাহমুদুল হাসানের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা আসেন।

কামরুল হাসান জানান, বুধবার রাতে ডিউটি শেষ করে মাহমুদুল হাসান পুলিশ লাইনে ব্যারাকে ফিরে যান। রাতের কোনো এক সময় তিনি ব্যারাকের ছাদে উঠে নিজের নামে থাকা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন বলে শুনেছি। তারা আত্মহত্যা করেছেন, নাকি তাদের হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবনী আক্তার ও তার দেহরক্ষী মাহমুদুল হাসান। ছবি: সংগৃহীত

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

2 responses to “মাগুরায় মিললো অতিরিক্ত এসপির ঝুলন্ত মরদেহ ও কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ”

  1. 888SLOT says:

    Tính năng bảo mật hai lớp (2FA) tại 888SLOT giúp tài khoản của quý khách luôn nằm trong tầm kiểm soát an toàn, tránh mọi hành vi xâm nhập trái phép. TONY06-16

  2. xn88 says:

    xn88 hiểu rằng tốc độ giao dịch chính là yếu tố then chốt. Vì vậy, mọi giao dịch nạp/rút tiền đều được xử lý tự động trong vòng chưa đầy 3 phút – kể cả vào dịp lễ Tết hay khung giờ cao điểm. TONY07-05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © sbcnewsbangla.com
Theme Customized By BreakingNews