ইসলাম ধর্ম Archives - SBC News Bangla | Bangla News

মনোবাসনা পূরণের নেক আমল
ইসলাম ধর্মাবলম্বী সকল মুমিন বান্দার সারা জীবনের সকল নেক কার্যাবলী একমাত্র সত্তা মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্যই করা হয়ে থাকে। প্রত্যেক মুমিন বান্দার পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিজীবনের সকল ক্ষেত্রে সকল প্রকার নেক কাজকর্ম সব কিছুই করা হয় মহান রবের জন্য। মনোবাসনা পূরণের নেক আমল সমূহ পালন করে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করুন।

যদি মানুষের অন্তরে এই নেক নিয়তই
থাকে তবে মহান আল্লাহর রহমতে সকল কাজ মানুষের জন্য সহজ হয়ে যাবে। মানুষের প্রতিটি শ্বাস-প্রশ্বাস আল্লাহ সুবাহানাহু ওয়া তায়ালা’র ইবাদতে পরিগণিত হবে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন- “ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।”

অর্থ : আমার নামাজ, কুরবানী, জীবন, মরণ সকল কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য। কেননা মানুষ মহান আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ও জগতের শ্রেষ্ঠ সৃষ্টি। আর ইবলিশ শয়তান আল্লাহর দুশমন। মহান আল্লাহ পাক পবিত্র কুরআন মাজিদে ২ ধরনের শয়তানের কথা উল্লেখ করেছেন। এক শ্রেণির শয়তান হচ্ছে মানুষ এবং আরেক শ্রেণির শয়তান হচ্ছে জ্বীন (সুরা নাস)। মনোবাসনা পূরণের নেক আমল

তাইতো আমাদের সকল প্রকার ভালো ও মন্দ কাজের জন্য এই ২ শ্রেণির শয়তানই মূলত দায়ী। শয়তানের সকল প্রকার ধোঁকা, কুমন্ত্রণা ও খারাবি থেকে সুরক্ষা পেতে সবসময়ই আমরা আল্লাহর সাহায্য কামনা করি। তাইতো মহান রব তার বান্দাদের পরীক্ষা করার জন্য, প্রিয় মানুষকে আরও প্রিয় করে নেয়ার জন্য নানাপ্রকার বিপদ-আপদ তথা কঠিন বালা-মুসিবতের মাধ্যমে পরীক্ষা করে থাকেন।

উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তাঁর প্রিয় হাবীব রাসুলে কারীম (সাঃ) আমাদেরকে তার কাছে বিপদ-আপদ ও কঠিন বালা-মুসিবত থেকে পরিত্রাণ পেতে এবং মনের নেক মাকসুদ পূরণে মহান আল্লাহর দরবারে কিভাবে ইবাদতে মশগুল থাকতে হবে তা কুরআন ও হাদীসে বিশদভাবে উল্লেখ করেছেন।

পবিত্র কুরআন ও হাদীস শরীফের নেক আমলগুলি নিম্নরূপ :-

১. মহান আল্লাহ বলেন- উচ্চারণঃ ‘রাব্বানা ওয়ালা- তাহমিল আ’লাইনা- ইসরান কামা- হামালতাহু আ’লাল্লাজিনা মিন ক্বাবলিনা- রাব্বানা ওয়ালা- তোহাম্মিলনা- মা- লা- ত্বা-ক্বাতা লানা- বিহি- ওয়াআ’ফু আন্না- ওয়াগফিরলানা- ওয়ারহামনা- আন্তা মাওলা-না- ফানছুরনা- আ’লাল কাওমিল কা-ফিরীন’। (সূরা বাকারা, আয়াতঃ ২৮৬)।

অর্থ : হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের ওপর কঠিন ও ভারী কাজের বোঝা অর্পণ করবেন না, যেমন অর্পণ করেছিলেন আমাদের পূর্ববর্তী লোকদের ওপর। হে আমাদের রব! আমাদের উপর এমন কঠিন দায়িত্ব অর্পণ করবেন না, যা সম্পাদন করার শক্তি ও সামর্থ্য আমাদের কারোরই নেই। আমাদের পাপ মার্জনা করেন। আমাদের ক্ষমা করেন এবং আমাদের প্রতি দয়া করেন। আপনিই আমাদের একমাত্র অভিভাবক ও সাহায্যকারী, আমাদের প্রভু! সুতরাং অবিশ্বাসী সম্প্রদায়ের (কাফেরদের) বিরুদ্ধে আমাদের সাহায্য করেন।

উৎস : হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তায়ালা আনহু কতৃর্ক বর্ণিত, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাক্বারার শেষ ২ আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে। (সহিহ বুখারি ও সহিহ মুসলিম)।

২. মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ঘোষণা করেছেন- উচ্চারণঃ ‘রাব্বানা- আতিনা মিল্লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যিই লানা- মিন আমরিনা রাশাদা। (সূরা কাহ্ফ, আয়াত : ১০)। বাংলা অর্থঃ হে আমাদের পালনকর্তা! আমাদেরকে আপনার নিকট থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজগুলো সঠিকভাবে সম্পাদন করার তাওফিক দান করুন।

উৎস : তাফসিরে ইবনে কাছীরে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, আসহাবে কাহাফের গুহাবাসীগণ যখন বাদশার অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি-ঘর ও সমাজ ছেড়ে নির্জন গুহায় আশ্রয় নিচ্ছিলেন তখন যেন তারা মহান রবের হুকুম সহিহ শুদ্ধভাবে পালন করতে পারেন, সেজন্য উপরোক্ত দোয়া করেছিলেন।

৩. বিপদ-আপদ ও কঠিন মুসিবতে পড়লে আমরা নিম্নোক্ত এই আমলটিও সব সময় পালন করতে পারি। মহান আল্লাহ পাক বলেন- ইন্না-লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহি রাজিউন। (সূরা বাকারা, আয়াতঃ ১৫৬)।অর্থ : আমরা সবাই আল্লাহর জন্য এবং আমাদের সবাইকে তাঁর সান্নিধ্যেই ফিরে যেতে হবে। এই আমলটি নিয়মিত পালন করলে একদিকে যেমন অসীম সওয়াব পাওয়া যায় আবার অর্থের দিকে খেয়াল করলে কঠিন বিপদের সময়ও অন্তরে প্রশান্তি লাভ করা যায় এবং তা থেকে উত্তরণ সহজ হয়। মনোবাসনা পূরণের নেক আমল

সুতরাং মুমিন বান্দাগণ তার মনের একান্ত সৎ কামনা-বাসনা, চাওয়া-পাওয়া তথা আখিরাতে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছার জন্য মহান আল্লাহর শিখানো ভাষায় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জবান মুবারকের হাদীসের বর্ণনা অনুযায়ী আমল করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মানুষের সকল প্রকার নেক মাকসেদ পূরণ করতে পারেন। মনোবাসনা পূরণের নেক আমল

৪. বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপদেশ- সর্বোপরি তাঁর উম্মত তথা মানুষের জটিল পরিস্থিতি মোকাবেলায় এই দোয়াটি সর্বাবস্থায় আমল করার আদেশ রয়েছে। বাংলা উচ্চারণঃ “লা-ইলাহা ইল্লাল্লা-হুল আ’যিমুল হালিম, লা- ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আ’রশিল আ’জিম, লা – ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরযি রাব্বুল আরশিল কারীম।”

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেন, আমার উম্মতের মধ্যে যে লোক চিন্তা-ভাবনা, পেরেশানী কিংবা কোনো জটিল বিষয়ের সম্মুখীন হবে তার জন্য উপরোল্লেখিত বাক্যগুলি পড়া উচিত। তাতে আল্লাহর রহমতে সমস্ত জটিলতা সহজ হয়ে যাবে। (সহিহ বুখারী ও সহিহ মুসলিম ও মেশকাত শরীফ হাদীছ নং ২৩০৫)

সহিহ বুখারী শরীফ ও ফাতহুল বারীতে এসেছে- বাংলা উচ্চারণঃ “আল্লাহুম্মা ইন্নি- আউ’যুবিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়াল আ’ঝজি ওয়াল কিসলি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া যাল্লাআ’দ দাইনি ওয়া গালাবাতির রিজালি।”

বাংলা অর্থঃ হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় প্রার্থণা করছি (সকল প্রকার) চিন্তা-ভাবনা, অপারগতা, অলসতা, কৃপণতা এবং কাপুরুষতা থেকে, অধিক ঋণ থেকে ও দুষ্টু লোকের প্রাধান্য থেকে। এছাড়াও কঠিন বিপদ ও মুসিবতে পরলে তা থেকে রক্ষা পাওয়ার আরও অনেক দোয়া আছে। আমরা আগামীতে পর্যায়ক্রমে ধাপে ধাপে মানব কল্যাণে আমাদের এই ওয়েবসাইটে প্রকাশ করব ইনশাআল্লাহ।

মহান আল্লাহ পাক আমাদের উপরোল্লিখিত আমলগুলো সহিহ শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুন আমীন। ছুম্মা আমীন। তথ্যসূত্রঃ তাফসীরে ইবনে কাছীর, সহিহ বুখারী, সহিহ মুসলিম, ফাতহুল বারী ও মিশকাতুল মাসাবীহ।

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজীম ওয়া বিহামদিহি আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এসবিসি নিউজ বাংলা.কম এর সঙ্গে থাকুন। গুরুত্বপূর্ণ দোয়া ও মাসআলা মাসায়েল শিখে সেই অনুযায়ী আমল করুন। পবিত্র কুরআন-হাদীস মোতাবেক আমলী জীবন যাপন করুন। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তাওফিক দান করুন – আমিন।

The post মনোবাসনা পূরণের নেক আমল appeared first on SBC News Bangla | Bangla News.

পিতামাতার ১৪টি হক আদায়
পবিত্র মাহে রমজান প্রশিক্ষণের মাস, যার মাধ্যমে মানুষ আল্লাহর হক ও বান্দার হক পূরণ করতে সক্ষম হয়। রমজান মাস ইবাদতের মাস। পিতা–মাতার খেদমত করা অন্যতম ইবাদত। মেরাজের রজনীতে নামাজ ও রোজা ফরজ হয় এবং মেরাজের চৌদ্দটি সিদ্ধান্তের মধ্যে প্রথমটি হলো মহান আল্লাহর সঙ্গে কোন কিছুর শরিক না করা ও দ্বিতীয় হলো পিতা–মাতার সঙ্গে সদ্ব্যবহার করা। পিতামাতার ১৪টি হোক আদায়

আল্লাহর হক হলো মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কাহারো শরিক করবে না। বান্দার হকের মধ্যে পিতা–মাতার হক সর্বাগ্রে। সন্তানের প্রতি পিতা–মাতার হক বা অধিকার হলো সন্তান পিতা–মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে এবং তাদের কষ্ট দেবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা আল্লাহর ইবাদত করো, তাঁর সঙ্গে শরিক করো না এবং পিতা–মাতার সঙ্গে সদ্ব্যবহার করো।’ (সুরা-৪ নিসা, আয়াত: ৩৬)। ‘আর আমি নির্দেশ দিয়েছি মানুষকে, তার পিতা–মাতার সঙ্গে ভালো ব্যবহার করার।’ (সুরা-৪৬ আহকাফ, আয়াত: ১৫)। ‘আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তুমি আমার এবং তোমার পিতা–মাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমার কাছেই ফিরে আসতে হবে।’ (সুরা-৩১ লুকমান, আয়াত: ১৪)।

একজন সাহাবি নবীজি (সা.)–কে জিজ্ঞেস করলেন, আমার সদ্ব্যবহার পাওয়ার অধিকার সবচেয়ে বেশি কার? নবীজি (সা.) বললেন, তোমার মায়ের। সাহাবি পুনরায় প্রশ্ন করলেন, নবীজি (সা.) বললেন, তোমার মায়ের। সাহাবি আবারও জানতে চাইলেন, নবীজি (সা.) বললেন, তোমার মায়ের। ৪র্থ বার সাহাবি (রাঃ) জানতে চাইলে নবীজি (সা.) বললেন, তোমার বাবার। (বুখারি ও মুসলিম)।

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘পিতা–মাতা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম অর্থাৎ তুমি ইচ্ছা করলে তাদের খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো; আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে জাহান্নামে প্রবেশ করতে পারো।’ (ইবনে মাজাহ)। পিতা–মাতার অবাধ্যতার জন্য যেমন রয়েছে অভিসম্পাত, তেমনি তাঁদের আনুগত্যের জন্য রয়েছে পুরস্কারের ঘোষণা। রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘যখন কোনো অনুগত সন্তান স্বীয় পিতা-মাতার প্রতি অনুগ্রহের নজরে দৃষ্টিপাত করে, আল্লাহ তায়ালা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন।’ (বায়হাকি)।

এক সাহাবি (রা.) রাসুলুল্লাহ (সা.)–কে জিজ্ঞাসা করলেন, ‘ইয়া রাসুলুল্লাহ (সা.)! আমার পিতা–মাতা ইন্তেকালের পরেও কি তাদের সঙ্গে উত্তম ব্যবহারের কোনো কিছু দায়িত্ব অবশিষ্ট আছে?’ তখন নবী করিম (সা.) বললেন, ‘হ্যাঁ, আছে। তা হলো তাঁদের জন্য দোয়া করা, তাঁদের গুনাহের জন্য তওবা–ইস্তিগফার করা, তাঁদের শরিয়তসম্মত অসিয়তগুলো আদায় করা, তাঁদের আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাঁদের বন্ধুবান্ধবের প্রতি সম্মান প্রদর্শন করা। এগুলো পিতা–মাতার মৃত্যুর পরও তঁাদের সঙ্গে উত্তম আচরণের শামিল।’ (আবু দাউদ)। অন্য হাদিসে আছে, ‘পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি।’ (তিরমিজি)। পিতা–মাতার জন্য দোয়া করতে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা শিখিয়েছেন, ‘হে আমার প্রতিপালক! আপনি তাঁদের প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তাঁরা আমাকে প্রতিপালন করেছেন।’ (সুরা-১৭ বনী ইসরাইল, আয়াত: ২৪)।

সন্তানের ওপর পিতা–মাতার প্রতি ১৪টি হক বা দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এর মধ্যে ০৭টি তাঁদের জীবদ্দশায় আর বাকি ০৭টি তাঁদের ইন্তেকালের পর। জীবিত অবস্থায় ৭টি অবশ্যই করণীয় কর্তব্যমূহ হলো তাদের সম্মান ও শ্রদ্ধা করা, ভালোবাসা, মান্য করা, সেবাযত্ন করা, সুখ–শান্তির চিন্তা ও ব্যবস্থা করা, সামর্থনুযায়ী তাদের সকল প্রয়োজন পূরণ করা ও দূরে থাকলে দেখা–সাক্ষাৎ করা। ইন্তেকালের পর ৭টি করণীয় হলো তাঁদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনামূলক দোয়া করা, ইবাদতের মাধ্যমে সওয়াব রেসানি করা, তাঁদের বন্ধুবান্ধব ও নিকটাত্বীয় স্বজনদের সম্মান করা, তাঁদের বন্ধুবান্ধব ও নিকট স্বজনদের সাহায্য–সহযোগিতা করা, তাঁদের জীবিতকালীন কোন ঋণ থাকলে তা পরিশোধ করা ও তাঁদের কাছে কারও গচ্ছিত আমানত থাকলে তা প্রত্যর্পণ করা, বৈধ অসিয়তগুলো পূর্ণ করা, তাঁদের কবর জিয়ারত করা।

পিতা–মাতার জন্য করণীয় বিশেষ কিছু আমল: পিতা–মাতার মৃত্যুর পর বা বার্ষিকীগুলোতে প্রচলিত নিয়মে খাওয়া মেজবানির আয়োজন না করে নগদ টাকা গরিব–মিসকিনকে দান করা অধিক উপকারী। পিতা–মাতার জন্য ফরজ ও নফল বদলি হজ ও ওমরাহ করা যায় এবং তাঁদের পক্ষ থেকে মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পশু কোরবানি ও করা যায়।

The post পিতামাতার ১৪টি হক আদায় appeared first on SBC News Bangla | Bangla News.