বলছি হালের ক্রেজ শবনম বুবলীর কথা। ছিলেন টেলিভিশনের সংবাদ পাঠিকা। সহশিল্পী বুবলীর চাওয়া বুঝেছিলেন শাকিব। বাংলাদেশের জনপ্রিয় নায়ক কিং শাকিব খানের হাত ধরে রুপালি জগতে অভিষেক ঘটে বুবলীর। ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ২০১৬ সালে ঢাকায় সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে শবনম বুবলীর।
গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর -২০২২) বুবলী ফেসবুক লাইভে এসে সেই উচ্ছ্বাস প্রকাশ করেন। জানালেন গানটির শুটিং সেটের সেই সময়ের অভিজ্ঞতাও। বুবলী জানান, তুমুল জনপ্রিয় এই গানের চিত্রায়ণ হয়েছে থাইল্যান্ডে। শুটিংয়ের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাননি। তাই অনেকটা তাড়াহুড়োর মধ্যেই এ-ই গানের শুটিং শেষ করতে হয়েছিল।
শাকিব-বুবলীসহ পুরো ইউনিট প্রচণ্ড গরমে শুটিং করেছিলেন। অতীতের সেই স্মৃতি রোমন্থন করে বলেন, ‘যারা থাইল্যান্ডে গেছেন, তারা জানেন সেখানকার আবহাওয়া কেমন। এত বেশি গরম যে, ত্বক জ্বলে যাওয়ার মতো অবস্থা। তাই আমরা ভোর থেকে শুটিং শুরু করেছিলাম। প্রোডাকশন টিম থেকে কিছুক্ষণ পর পর জুস, ফল দিয়ে যাচ্ছিল খাওয়ার জন্য। কিন্তু আমি দেশের বাইরে কোথাও গেলে সেখানকার স্থানীয় খাবার তো খাই-ই, এর পাশাপাশি আমার খাদ্য তালিকায় ভাত ও কাঁচামরিচ থাকতেই হয়। দুপুর অথবা রাতে একবেলায় অন্তত লাগেই। তো শুটিংয়ের লাঞ্চ বিরতিতে আমার মনে হচ্ছিল, একটু ভাত-কাঁচামরিচ খেতে পারলে ভালো হতো।’
কেমন করে যেন, বুবলীর এই চাওয়া বুঝতে পেরেছিলেন সহশিল্পী কিং খান। তাই শবনম বুবলীর জন্য প্রোডাকশন টিমকে তিনি বলেছিলেন, ‘ম্যাডামের মনে হয় ভাত আর কাঁচামরিচ লাগবে। তা না হলে তো আবার পটকা মাছের মতো মুখ ফুলিয়ে রাখবে।’ বুবলীর চাওয়া বুঝেছিলেন শাকিব
শাকিবের এমন কথা শুনে মুহূর্তেই শুটিং ইউনিটে হাসির রোল পড়ে যায়। তবে সেসময় বুবলীর জন্য ভাত-কাঁচামরিচের ব্যবস্থাও করা হয়েছিল। বুবলীর চাওয়া বুঝেছিলেন শাকিব।
ভক্তদের অসামান্য ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বললেন, ‘আসলে প্রত্যেকটা কাজের পেছনে আমাদের মজার স্মৃতি খুব কমই থাকে। কষ্টটাই বেশি থাকে। সেই কষ্টটা সার্থক হয় আপনাদের ভালোবাসা ও অকুন্ঠ সমর্থনে।’
সুপার ডুপার হিট ‘বসগিরি’ সিনেমাটি পরিচালনা করেছিলেন শামীম আহমেদ রনি। এই সিনেমার সাফল্যের পর টানা আরও ৯টি সিনেমায় একসাথে জুটি বেঁধেছিলেন কিং শাকিব খান ও শবনম বুবলী। এখন অবশ্য তারা দুজনেই ভিন্ন ভিন্ন শিল্পীর সঙ্গে বিভিন্ন সিনেমায় কাজ করছেন।
Leave a Reply