রাজশাহী মহানগরীর কোর্ট এলাকার হরগ্রাম বাজারে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট মামলা দেয়ায় বাইকে আগুন ধরিয়ে দেয় আসিফ আলী নামের এক যুবক। ক্ষোভে নিজ মোটরবাইকে আগুন ধরিয়ে দেন তিনি। কর্তব্যরত পুলিশ সার্জেন্ট চেকপোস্টে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখতে চাইলে ঐ যুবক বাইকের কোন পেপারস দেখাতে পারেননি। এ সময় বাইকের কোন ডক্যুমেন্ট না দেখাতে পারায় মামলা দেয় সার্জেন্ট। মামলা দেওয়ায় ক্ষোভে নিজের মোটরবাইকে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন এই যুবক। বাইকে আগুন দেয়ার ঘটনায় আসিফ আলী (২৮) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ আগস্ট) দুপুর আনুমানিক ০১:৩০’র দিকে এ ঘটনা ঘটে। আসিফ আলীর বাবার নাম আসাদ আলী। তিনি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাসিন্দা।

রাজশাহী মহানগরী ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘সে তার নিজের বাইকে আগুন লাগাতেই পারে। তবে একাজ সে কী কারনে করেছে সেটি জানার জন্য জিজ্ঞাসাবাদ ও কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে।আর সে কারনেই তাকে ট্রাফিক অফিসে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

xn88 mang đến giải pháp giải trí toàn diện, từ thể thao, casino đến các trò chơi xổ số với tỷ lệ ăn cực cao. TONY06-16